Supreme POS POS-এ ঢুকুন

আপনার দোকানের সব হিসাব — এক POS-এ

বিল, স্টক, বারকোড, বাকি, কিস্তি, খরচ আর লাভের রিপোর্ট। ফার্মেসি, ডায়াগনস্টিক সেন্টার, সুপার শপ, কম্পিউটার ও মোবাইল শপ, রেস্টুরেন্ট, পোশাক আর হার্ডওয়্যারের জন্য আলাদা সুবিধা। কম্পিউটার, ট্যাব বা মোবাইল — যেকোনো জায়গা থেকে চালান।

✅ ফ্রি প্ল্যান🎁 ১৪ দিনের ফ্রি ট্রায়াল🔒 প্রতিটি দোকানের ডেটা আলাদা🧾 থার্মাল ও A4 রসিদ

যে দোকানই হোক, সেটার মতো করে

Shop ID নেওয়ার সময় আপনার ব্যবসার ধরন বেছে নিন — POS সেই অনুযায়ী ক্যাটাগরি, তথ্যের ঘর আর রসিদ সাজিয়ে দেবে।

সব দোকানের জন্য যা যা আছে

বছরের পর বছর একটি আসল দোকানে চালিয়ে বানানো POS।

🧾 দ্রুত বিলবারকোড স্ক্যান, হোল্ড বিল, ডিসকাউন্ট, কুপন, থার্মাল ৫৮/৮০ মিমি ও A4 রসিদ
📦 স্টককম স্টকের সতর্কতা, স্টক গণনা, সাপ্লায়ার থেকে কেনা
🏷️ বারকোড লেবেলনিজের দোকানেই লেবেল প্রিন্ট
💳 বাকি ও কিস্তিকাস্টমারের বাকি, কালেকশন, কিস্তির হিসাব, WhatsApp-এ মনে করিয়ে দেওয়া
📝 কোটেশন ও চালানপ্রফেশনাল কোটেশন, এডিট ও ফলো-আপ
💸 খরচ ও লাভদৈনিক খরচ, ক্যাশ ড্রয়ার, দিনশেষের রিপোর্ট
📈 রিপোর্টদিন, মাস, বছরের বিক্রি ও লাভ, PDF রিপোর্ট
👥 স্টাফপ্রত্যেকে নিজের Google অ্যাকাউন্টে, Admin ও Staff আলাদা ক্ষমতা
⭐ লয়্যালটি পয়েন্টনিয়মিত কাস্টমারদের পয়েন্ট ও ছাড়
⌨️ কিবোর্ড শর্টকাটF2 নতুন বিল, F9 সেভ — মাউস ছাড়াই দ্রুত কাজ
📱 মোবাইল ও অ্যাপফোনে ইনস্টল করা যায়, যেকোনো জায়গা থেকে দোকান দেখুন
🔒 নিরাপদপ্রতিটি দোকানের ডেটা আলাদা, শুধু আপনার স্টাফরাই দেখতে পায়

সহজ দাম, যেভাবে সুবিধা

ফ্রিতে শুরু করুন। সব পেইড প্ল্যানে ১৪ দিন ফ্রি ট্রায়াল। বছরে নিলে ২ মাস ফ্রি।

সেটআপ, পণ্যের তালিকা তুলে দেওয়া, থার্মাল প্রিন্টার ও বারকোড স্ক্যানার — দরকার হলে আমরাই করে দিই। যোগাযোগ করুন

ফ্রি Shop ID নিন

ফর্মটা পূরণ করুন — যাচাই করে সাধারণত ২৪ ঘণ্টার মধ্যে আপনার Shop ID চালু করে দেওয়া হবে। আপনার Google অ্যাকাউন্টই হবে দোকানের মালিকের লগইন।

যাঁরা ব্যবহার করছেন

See our User Review

লোড হচ্ছে…

আপনার মতামত লিখুন

প্রশ্ন ও উত্তর

Shop ID কী? কীভাবে লগইন করব?

প্রতিটি দোকানের একটি আলাদা Shop ID থাকে (যেমন SP-1001)। POS খুলে Shop ID লিখে নিজের Google অ্যাকাউন্ট দিয়ে ঢুকবেন। পাসওয়ার্ড মনে রাখার ঝামেলা নেই।

স্টাফ কীভাবে যোগ করব?

POS-এর "দোকান, স্টাফ ও প্ল্যান" পাতায় স্টাফের Gmail লিখে যোগ করুন। স্টাফ একই Shop ID দিয়ে নিজের Google অ্যাকাউন্টে ঢুকবেন। কতজন স্টাফ যোগ করা যাবে তা প্ল্যানের ওপর নির্ভর করে।

মেয়াদ শেষ হলে কি আমার ডেটা মুছে যাবে?

না। মেয়াদ শেষ হলেও আগের সব বিল, স্টক আর রিপোর্ট দেখতে পারবেন। শুধু নতুন বিল বা পরিবর্তন করতে রিনিউ করতে হবে।

কীভাবে টাকা দেব?

বিকাশ বা নগদে Send Money করে POS-এর "রিনিউ / আপগ্রেড" থেকে Transaction ID দিন। যাচাই হলেই প্ল্যান চালু হয়ে যাবে।

ইন্টারনেট না থাকলে চলবে?

অল্প সময় ইন্টারনেট গেলে বিল করা যায়, সংযোগ ফিরলে নিজে থেকেই সিঙ্ক হয়। তবে নিয়মিত ব্যবহারের জন্য ইন্টারনেট দরকার।

আমার আগের সফটওয়্যারের পণ্যের তালিকা আনা যাবে?

হ্যাঁ — Excel/CSV থেকে পণ্য ইমপোর্ট করা যায়। চাইলে আমরা করে দিই।